আনন্দ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘স্প্রিং-১২ সেশন’ সমাপনী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে নগরে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। নগরের শামীমাবাদ এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে গিয়ে আনন্দানুষ্ঠানে মিলিত হয়। অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার দাস, অধ্যাপক ঋষিকেশ ঘোষ, সৈয়দ মুয়ীজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বিজিত চৌধুরী, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, পরীক্ষা নিয়ন্ত্রক এ এফ এম আমিনুল ইসলাম, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী ও জনসংযোগ দপ্তরের পরিচালক তারেক উদ্দিন তাজ বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|