প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে যৌথভাবে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সিলেট জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত নাট্য পরিষদ। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় নগরের সারদাহল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাট্যসংগঠক নিজাম উদ্দিন লস্কর, অনুপ কুমার দেব, অনিরুদ্ধ ধর, জালালউদ্দিন রুমী ও জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।