আনন্দ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ সরকারি করায় আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা ঘুরে আবার কলেজ চত্বরে এসে শেষ হয়। পরে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম খালিদ হোসেন, শিক্ষক মেহেরুন মিনু, মুক্তিযোদ্ধা আবদুর রশিদ প্রমুখ। গতকাল এই কলেজের সঙ্গে আরও সাতটি কলেজকে সরকারি করার পৃথক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।