প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠার ৫০ বছর পর পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের ‘বাউফল ডিগ্রি কলেজ’ জাতীয়করণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে ওই কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা কলেজ মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। পরে প্রায় অর্ধশত মোটরসাইকেল, কয়েকটি ইজিবাইক ও পিকআপ ভ্যানে করে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা করেন। ১২ এপ্রিল থেকে জাতীয়করণের সিদ্ধান্ত কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।