প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক শামীম খানের নেতৃত্বে অনুষদ ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারীসহ সজিবুল ইসলাম, আহমেদ সাজন, সাইফুল ইসলাম, মো. হালিম, আনিচুজ্জামান, মিজানুর রহমান, বিপ্লব কর্মকার, মো. সোহেল প্রমুখ। নির্বাচনে জয়লাভ করায় সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।