প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ কলেজকে সরকারীকরণের প্রজ্ঞাপন জারি করায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে হারাগাছ পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ওই কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন মানুষ অংশ নেন। ওই কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তার বলেন, গত ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয় দেশের ১৯৯টি কলেজকে সরকারীকরণের প্রজ্ঞাপন জারি করে। এতে হারাগাছ কলেজের নামও অন্তর্ভুক্ত রয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুল হক বলেন, কলেজটি সরকারীকরণ হওয়ায় গরিব পরিবারের সন্তানেরা সরকারি খরচে উচ্চশিক্ষা লাভ করতে পারবে।