আনন্দ শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এস এস মডেল উচ্চবিদ্যালয়কে সরকারি করায় গতকাল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ওই বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ। শোভাযাত্রায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।