আনন্দ শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর কলেজ জাতীয়করণ করার সিদ্ধান্তে গতকাল বৃহস্পতিবার আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আখতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।