আনন্দ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ২০তম ত্রিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। গত মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগ এ শোভাযাত্রা বের করে। পরে গোয়ালন্দ বাজার শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে বক্তব্য দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির আবদুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল, সহসভাপতি গোলজার হোসেন মৃধা প্রমুখ। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি