আনন্দন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্ত কানন নির্ভীক প্রাণ, সত্য তানে শুদ্ধ গান’ স্লোগান সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে আনন্দন উৎসব-১৪২২। পাঁচ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে শিক্ষার্থীদের সংগঠন আনন্দন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে এর উদ্বোধন করেন ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী। উৎসবের প্রথম দিন গতকাল সন্ধ্যা ছয়টায় সেলিম আল দীন মুক্ত মঞ্চে প্রদর্শিত হয় নাটক পাখি। আজ মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত হবে লোকগানের আসর। তৃতীয় দিন বুধবার হবে সংগীতসন্ধ্যা। বৃহস্পতিবার হবে শাস্ত্রীয় যন্ত্রসংগীত ও শেষ দিন শুক্রবার হবে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান।