আনন্দভ্রমণে গিয়ে নৌকাডুবি,অনেকে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দিন নৌকা নিয়ে আনন্দভ্রমণে বের হয়েছিল ২০ থেকে ২৫ জনের একটি দল। বিকেল চারটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চরে পদ্মায় নৌকাটি ডুবে যায়। মাঝিসহ পাঁচ থেকে সাতজন তীরে উঠতে পারলেও বাকিদের খোঁজ মেলেনি।
নিখোঁজদের উদ্ধারের জন্য স্থানীয় লোকজন ও জেলেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘আনন্দভ্রমণে গিয়ে একটি নৌকা উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।’ নৌকায় ২০ থেকে ২৫ জন ছিল বলে তিনি খবর পেয়েছেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক ঘটনাস্থল থেকে বলেন, নৌকার সব যাত্রীর বাড়ি দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে। তাদের মধ্যে শিশু, নারী ও পুরুষ থাকতে পারে। নদীর স্রোতে নিখোঁজ ব্যক্তিরা ভেসে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জেলেরা উদ্ধারকাজ চালাচ্ছেন।’