আনন্দমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আসছেন। তিনি এ দিন স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সিলেটে আগমন উপলক্ষে গতকাল সোমবার আনন্দমিছিল করেছে মহিলা লীগ। সকালে নগরের তালতলা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়। সিলেট সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জেবুন্নাহার শিরিনের সভাপতিত্বে মহিলা লীগ নেত্রী ফাতেমা জান্নাত, নার্গিস আরা বেগম, জিয়াসমিন বেগম প্রমুখ বক্তব্য দেন। পথসভা সঞ্চালনা করেন ওয়ার্ড কাউন্সিলর শামীমা স্বাধীন।