আনন্দমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের সন্তান ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদ পাওয়ায় রংপুরে আনন্দমিছিল করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয় থেকে বিএনপি ওই মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কে ওঠার সময় পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক আবু তাহের প্রমুখ। কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, তাঁরা মিছিলের অনুমতি নেননি।