আনন্দমুখর পরিবেশে ভোট দিল খুদে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ (স্টুডেন্টস কাউন্সিল) নির্বাচন গতকাল শনিবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়। এবার নতুন করে ৫০৩টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন হয়। শিশুকাল থেকে গণতন্ত্রের অভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন উদ্দেশ্যে গত বছর পরীক্ষামূলকভাবে ২০টি উপজেলার বাছাই করা ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে ছাত্র পরিষদ গঠিত হয়।বরিশাল: সদর উপজেলার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ছাত্র পরিষদ নির্বাচন হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা সকাল আটটা থেকে ভোট দিতে লাইনে অপেক্ষা করছে। নগরের সিস্টার্স ডে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও নির্বাচন কমিশনার ঐশী দাস বলে, নির্বাচনে সাতটি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচিত হবে সাতজন। এখানে ২৫৪ জন ভোটারের মধ্যে ১১২ জন ভোট দিয়েছে।প্রার্থী নাইম হাওলাদার বলে, ‘কোনো পোস্টার-লিফলেট ছাড়া ভোট চেয়েছি।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার বলেন, আগামী দিনের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্যই এই নির্বাচনের আয়োজন।নগরের এ কাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, চানপুরা প্রাথমিক বিদ্যালয়, চরবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়, বীণাপাণি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন হতে দেখা গেছে।ঝালকাঠি: ঝালকাঠি পৌর এলাকার শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদের নির্বাচন গতকাল বেলা ১১টায় শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাতটি পদে ২০ জন ছাত্রছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করে। ১৩৮ জন ভোটারের মধ্যে ১০৫ জন ভোট দেয়।প্রিসাইডিং কর্মকর্তা পঞ্চম শ্রেণীর ছাত্রী ঈশানী চক্রবর্তী বলে, ‘নিজেদের প্রতিনিধি নির্বাচনের জন্য সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সহযোগিতা করছি।’ভোটে শাহীনুর আকতার, গোলাম কিবরিয়া, আল-আমিন হোসেন, শায়লা আকতার, মো. আরাফাত, আবদুল্লাহ আল মিরাজ, জান্নাতুল ফেরদৌস নির্বাচিত হয়।