আনন্দমেলার নামে অশ্লীল নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় আনন্দমেলার নামে চলছে জুয়া, লটারি, হাউজি ও অশ্লীল নৃত্য। ফলে এলাকার যুব সম্প্রদায় বিপথগামী হচ্ছে। মেলার আয়োজক স্থানীয় আওয়ামী লীগের নেতা হওয়ায় ভয়ে কেউ এর প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।সরেজমিনে ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাটিকুমরুল গোলচত্বর থেকে ৩০০ মিটার দূরে রাজশাহী-ঢাকা মহাসড়কের উত্তর পাশে প্রায় ১০ বিঘা জমির ওপর আনন্দমেলা শুরু হয়েছে। এক মাস ধরে এই মেলায় জুয়া, লটারি, যাত্রায় অশ্লীল নাচ এবং হাউজি চলছে। প্রতিদিন রাতে মেলায় অর্ধশতাধিক জুয়ার বোর্ডে খেলা হচ্ছে। এতে যুবসমাজ বিপথগামী হচ্ছে। মেলায় আসা পাচিলা গ্রামের রমজান আলী বলেন, ‘সার্কাসে হাতি-ঘোড়া বা কোনো জীবজন্তু নেই, খেলার সরঞ্জাম নেই। দু-একটি খেলা দেখানোর পর শুধু অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে। পুতুলনাচ আর যাত্রার কথা তো না বলাই ভালো। এ ব্যাপারে আমরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছি না।’মেলার আয়োজক হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন দাবি করেন, এখানে অবৈধ কিছু করা হচ্ছে না। কয়েক দিন পরই সবকিছু বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, মেলায় জুয়া ও অশ্লীল নৃত্যসহ অবৈধ কার্যকলাপ বন্ধে অভিযান চালানো হয়েছিল। তার পর থেকে কয়েক দিন এসব বন্ধ থাকলেও মাঝেমধ্যে গোপনে চলছে। আবার অভিযান চালানো হবে।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, শুধু আনন্দমেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। সেখানে অবৈধ কিছু পরিচালনা করার অনুমতি দেওয়া হয়নি। এ ব্যাপারে আয়োজকদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে। মেলায় অবৈধ কর্মকাণ্ড চালানো হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।