আনন্দমোহন কলেজের শতবর্ষ পূর্তি উদ্যাপন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর ময়মনসিংহের প্রাচীন বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজের শতবর্ষ পূর্তি উদ্যাপন উত্সব আজ শুক্রবার শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই উত্সবের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।গৌরব ও অর্জনের ১০০ বছর পূর্তি উপলক্ষে গোটা কলেজ প্রাঙ্গণে করা হয়েছে আলোকসজ্জা। সারা শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ।