আনন্দে আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আনন্দদায়ক পাঠদান পদ্ধতি শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে গ্রহণ করে থাকে। এতে করে শিক্ষার মানও বৃদ্ধি পায়। আনন্দে আকর্ষণ মানুষের সহজাত প্রবৃদ্ধি।’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষণ পদ্ধতি শীর্ষক সাত দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আখতার হোসাইন। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। গত রোববার প্রশিক্ষণ শুরু হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম এবং কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নূর হোসেন মিয়ার হাতে প্রশিক্ষণার্থীদের সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।