আনন্দে-বিষাদে শেষ শিশু-কিশোরদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিনের তাঁবুবাসের আনন্দ আর বিদায়ের বিষাদ নিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ দিনটি কাটিয়েছে ১৩তম আঞ্চলিক স্কাউট সমাবেশে অংশ নেওয়া প্রায় সাড়ে চার হাজার স্কাউট। রাতে মহাতাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে স্কাউটদের এই মিলনমেলা।নিজেদের তাঁবুর সামনে মন ভার করে দাঁড়িয়ে ছিল জামালপুর প্রতিশ্রুতি মুক্ত স্কাউট গ্রুপের আনোয়ার হোসেন। সে বলল, ‘কয়েক দিন একটি পরিবারের সদস্য হয়েছিলাম। দেশের বিভিন্ন জেলার অনেক নতুন বন্ধু হয়েছে। ছেড়ে যেতে খারাপ লাগছে।’ ‘মানবসেবায় স্কাউটিং’ এই প্রতিপাদ্য নিয়ে ২৩ ডিসেম্বর শুরু হয় এই সমাবেশ। গতকাল সন্ধ্যায় আয়োজন করা হয় মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক। সভাপতিত্ব করেন অঞ্চলের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন। বক্তৃতা করেন বাংলাদেশ স্কাউটসের ঢাকা অঞ্চলের পৃষ্ঠপোষক ও বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী, আঞ্চলিক কমিশনার এ কে এম মোস্তফা কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৌরেন্দ্র নাথ চক্রবর্তী প্রমুখ।