আনসার ও গ্রাম প্রতিরক্ষার বিভিন্ন ইউনিটে বই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরের ইউনিটে আজ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বিভিন্ন বই বিতরণ করা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাহিনীর গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই বই বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান বই বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপমহাপরিচালক (প্রশাসন), উপমহাপরিচালক ঢাকা রেঞ্জ এবং সদর দপ্তর, ঢাকা রেঞ্জ ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি