আনসার ও ভিডিপি গলফ টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩৭তম জাতীয় সমাবেশ উপলক্ষে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা আর্মি গলফ ক্লাবে তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটিতে ৬০৬ জন খেলোয়াড় অংশ নেন। ফ্লাইট লে. এস এম পারভেজ সানজারি (অব.) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন। এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির (অব.) ভ্যাটারান চ্যাম্পিয়ন, মেজর খন্দকার নূরুল আফসার (অব.) সিনিয়র চ্যাম্পিয়ন এবং মমতাজ বেগম লেডি চ্যাম্পিয়ন ও তাসফিয়া তাসনিম জুনিয়র চ্যাম্পিয়ন হন। গত শনিবার আয়োজিত সমাপনী অনুষ্ঠানে পুরস্কার দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন।