আনসার ও ভিডিপির শোক দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দেশব্যাপী সব রেঞ্জ, ব্যাটালিয়ন সদর, জেলা ও উপজেলা কার্যালয়ে একযোগে শোক দিবস পালন করছে। গতকাল রোববার সকালে বাহিনীর সদর দপ্তর, ঢাকা রেঞ্জ ও ঢাকা জেলার কর্মকর্তারা ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিসিএস আনসার অফিসার্স অ্যাসোসিয়েশনও শ্রদ্ধাঞ্জলি দেয়। বেলা ১১টায় খিলগাঁও সদর দপ্তরে বঙ্গবন্ধুর ওপর স্লাইড শো ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরে এক আলোচনা সভায় বাহিনীর মহাপরিচালক মেজর জোনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, ১৫ আগস্টের মধ্য দিয়ে বাঙালি জাতির মানসিক বিপর্যয় ঘটে। এতে করে পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী ও বেসামরিক আমলাতন্ত্র বাঙালি জাতীয়তাবাদকে ভূলুণ্ঠিত করে। আরও বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ হামিদুল হক, উপপরিচালক (অপারেশন) এ কে এম মিজানুর রহমান, উপপরিচালক (প্রশিক্ষণ) ফোরকান উদ্দিন আহাম্মদ প্রমুখ। এ সময় বঙ্গবন্ধু স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি।