ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি প্রোগ্রামের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৩০তম বিসিএস ক্যাডার কর্মকর্তারা গত সোমবার সকালে ইউএনডিপি কান্ট্রি অফিস পরিদর্শন করেন। এ সময় ইউএনডিপি কান্ট্রি অফিসের পক্ষে তাঁদের অভিনন্দন জানান ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোর্শেদ, সহকারী কান্ট্রি ডিরেক্টর ওন ইয়াং হং, প্রোগ্রাম অ্যানালিস্ট আফতাব আহমেদ ও সহকারী কান্ট্রি ডিরেক্টর মেলিনা।মতবিনিময় সভায় ইউএনডিপি কান্ট্রি অফিসের পক্ষে বক্তব্য দেন ওন ইয়াং হং, আফতাব আহমেদ, মেলিনা এবং কে এ এম মোর্শেদ, আনসার ভিডিপির পরিচালক হিরা পারভেজ প্রমুখ। তাঁরা যৌথভাবে মানব নিরাপত্তায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।ইউএনডিপির কর্মকর্তারা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে কী কী কাজ করে, তার বর্ণনা দেন এবং প্রথাগত নিরাপত্তার বাইরে এসে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা ও পরিবেশ নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। তাঁরা নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভা শেষে একাডেমির পক্ষ থেকে পরিচালক হীরা পারভেজ ইউএনডিপির ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোর্শেদকে একটি সুদৃশ্য ক্রেস্ট উপহার দেন। বিজ্ঞপ্তি।