আনসার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় গতকাল রোববার রাত আটটার দিকে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৩০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নাসির উদ্দীন নামের অপরজন। আনিসুরের বাড়ি সাতক্ষীরায়। তিনি চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গিদহে কর্মরত ছিলেন। তবে তিনি মেহেরপুরে সংযুক্ত ছিলেন। মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ডিঙ্গিদহে কাজ শেষে আনিসুর ও নাসির মোটরসাইকেলযোগে মেহেরপুরে ফিরছিলেন। আমঝুপি এলাকায় একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে দুজন গুরুতর আহত হন। তাঁদের প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনিসুরের মৃত্যু হয়।