প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে গতকাল সোমবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ফিরোজা রুহানী। উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ ফাতেমা সিনহা, জেলা হিসাবরক্ষক ইদ্রিস আলী ও প্রশিক্ষক ফারুক হোসেন। সমাবেশে ইউনিয়নের ১০০ জন সদস্য অংশ নেন। যশোর প্রতিনিধি