আনসার-ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা সমাবেশ গত সোমবার গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপির অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজুয়ানুল হক চৌধুরী। গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আনসার-ভিডিপির ঢাকা বিভাগের পরিচালক মো. ফিরোজ খান, গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেন, গাজীপুর জেলা কমান্ড্যান্ট আশিস কুমার ভট্টাচার্য প্রমুখ।পরে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আনসার-ভিডিপি সদস্যদের পুরস্কার দেওয়া হয়। সমাবেশে জেলার সব উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা, দলনেতা-দলনেত্রীরা উপস্থিত ছিলেন।