আনসার-ভিডিপির ডিজি দায়িত্ব নিয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। গতকাল বৃহস্পতিবার তিনি মেজর জেনারেল রফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব নিয়ে তিনি কোয়াটার গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর আগে চৌধুরী হাসান সারওয়ার্দী সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ছিলেন। সম্প্রতি তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। মেজর জেনারেল রফিকুল ইসলামকে সম্প্রতি বর্ডার গার্ডের (বিডিআর) মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। -বিজ্ঞপ্তি।