আনসার সদস্য গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমায় একটি ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা বাচ্চু মিয়া (৩২) নামে একজন আনসার সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকর্মী আনসার সদস্যের রাইফেলের গুলিতে তিনি আহত হন। গতকাল রোববার দুপুরে দক্ষিণ সুরমা স্টেশন রোডের জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসিরউদ্দিন প্রথম আলোকে জানান, বিষয়টি খতিয়ে দেখতে কর্তব্যরত চারজন আনসার সদস্য ও ব্যাংকের আবাসিক কোয়ার্টারে কর্মরত দুজন গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।