আনসার সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মো. শাহীন (২৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতের এ ঘটনাটি হত্যা, না দুর্ঘটনা, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তিনি তেজগাঁও বিজি প্রেস এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
তেজগাঁও-বিজয় সরণি সংযোগ সড়কের মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের সামনের দরজায় ওই আনসার সদস্যকে ঝুলে থাকতে দেখেছিলেন স্থানীয় এক ব্যবসায়ী। তিনি প্রথম আলোকে বলেন, সেখান থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান বলেন, ওই আনসার সদস্য কেন কাভার্ড ভ্যানে উঠেছিলেন, তা যাচাই করা হচ্ছে। এটা হত্যা, না দুর্ঘটনা, তাও স্পষ্ট নয়।