আনসার সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকায় গত সোমবার রাতে কাভার্ড ভ্যানের চাপায় হযরত আলী নামের একজন আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে দেলোয়ার হোসেন গতকাল মঙ্গলবার মামলা করেন। ওই গাড়ির চালক বিজন কুমার ভৌমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় তাসনিম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে হযরত আলীকে গত সোমবার রাতে কর্তব্যরত অবস্থায় ওই কোম্পানির গাড়িচালক বিজন কাভার্ড ভ্যান চালিয়ে চাপা দেন। ঘটনাস্থলে হযরত আলী নিহত হন।