আনসার সদস্যের নির্যাতনে গৃহকর্মী শিশু ও মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক নারী আনসার সদস্যের বাসার শারমিন আক্তার (১০) নামের এক গৃহকর্মী ও তার মা নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ ওই আনসার সদস্য ও নির্যাতনে সহায়তাকারী অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকার বাসভবন থেকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাদের গ্রপ্তার করে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, বিশ্বাসপাড়ার বাসিন্দা গোলাম কিবরিয়ার স্ত্রী ও আনসার সদস্য শিল্পী বেগম (২৮) ও তাঁদের প্রতিবেশী দেলোয়ারের ছেলে মুনসুর আহমেঞ্চদ (৩০)। শিল্পী বেগম সফিপুর আনসার একাডেমির দুই নম্বর ব্যাটালিয়নের সিপাহি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাইবান্ধার পান্তাপাড়া কুড়িপাইতা এলাকার মোর্শেদা বেগম দীর্ঘদিন ধরেই কালিয়াকৈরের কালামপুর এলাকায় বসবাস করে আসছিলেন। মাত্র ১৯ দিন আগে তিনি মেয়ে শারমিনকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার গোলাম কিবরিয়ার বাসায় গৃহকর্মী হিসেবে দেন। গত শুক্রবার ওই বাসা থেকে দুই ভরির একটি স্বর্ণের হার হরিয়ে যায়। এতে শারমিনকে চোর সন্দেহে শিল্পী বেগম ও প্রতিবেশী মুনসুর মিলে বেধড়ক মারধর করে ঘরে আটকে রাখেন।
চুরির অভিযোগ অস্বীকার করায় শিশুটির মা মোর্শেদাকে গতকাল খবর দিয়ে এনে তাঁকেও মারধর করেন।