প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বরিশালে আনসারদের মধ্যে অনেকেরই জুতা, কাপড় ও খাবার নেই। তার পরও তাঁরা মানুষের সেবায় কাজ করছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে এসব কথা বলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন। সমাবেশে জেলা প্রশাসক শহীদুল আলম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোল্লাহ আমজাদ হোসেন, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন৷ বরিশাল অফিস