আনসারুল্লাহর দুই সদস্য গ্রেপ্তার, পাঁচ দিনের রিমান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে সোমবার রাতে নিষিদ্ধঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের (বর্তমান নাম আনসার আল ইসলাম) দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সৈয়দ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মান ওরফে আরাফাত।
সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় এই দুজনকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, মোজাহিদুল ইসলামের বাড়ি কুমিল্লা ও আরিফুল ইসলামের বাড়ি চট্টগ্রাম। সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, আনসারুল্লাহ বাংলা টিমের অনূদিত দুটি ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়।