আনসারের দুই সদস্যের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চাকরি দেওয়ার নাম করে ঘুষ গ্রহণের অভিযোগে আনসারের দুই সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিরা হলেন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা শাখায় কর্মরত আনসার সদস্য দেলোয়ার হোসেন ও নগর দক্ষিণ জোনের অধিনায়ক আজিম উদ্দিন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলাটি করেন কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেডের নিরাপত্তা শাখায় কর্মরত আনসার সদস্য কামাল হোসেন। আদালত অভিযোগটি অনুসন্ধানের জন্য নগর গোয়েন্দা পুলিশকে আদেশ দেন।