আনসার-ভিডিপির বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ সদরে ভাতা আটকে রাখার প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার-ভিডিপির সদস্যরা। সদস্যদের অভিযোগ, ঘুষ না দেওয়ায় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ছামছুল হক তাঁদের ভাতা আটকে রেখেছেন।
উপজেলার ওপর দিয়ে যাওয়া মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় ৭২ জন আনছার-ভিডিপির সদস্য পাহারা দিচ্ছেন। এ জন্য প্রতি সদস্য দৈনিক ৩২০ টাকা করে ভাতা পাবেন। দুই মাস হলো তাঁদের ভাতা বকেয়া রয়েছে।