আনিকার খোঁজ পেয়েছেন মা-বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের আনিকার খোঁজ পেয়েছেন তার মা–বাবা। আনিকাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য দু-একদিনের মধ্যে আদালতের কাছে আবেদনও করবেন তাঁরা। 

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘আনিকাকে নিয়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন দেখে তার খোঁজে আমাদের কাছে আসেন আনিকার মা–বাবা। সঙ্গে নিয়ে আসেন প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের কপি। গরিব হওয়ায় তাঁদের লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দিয়েছি। তাঁরা আদালতে আবেদন করলে আনিকাকে ফিরে পাবেন।’
গতকাল শনিবার প্রথম আলোয় ‘ঠিকানা জানে না আনিকা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।