আনিছুন্নবী বিশ্বাসের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আনিছুন্নবী বিশ্বাসের দাফন গতকাল সোমবার চরসাহাপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে। তাঁর জানাজায় ভূমিমন্ত্রী শামসুর রহমানসহ দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
গত রোববার রাজধানীর একটি হাসপাতালে আনিছুন্নবীর মৃত্যু হয়। গতকাল বেলা পৌনে দুইটার দিকে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।