আনিস ও রইজ পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক পদে রইজউদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নিয়ে তাঁরা পরপর তিনবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন।
বিএনপির নেতা-কর্মী সূত্র জানায়, সকাল ১০টায় বেড়া পৌর এলাকার আল-মদিনা চালকল চত্বরে সম্মেলন শুরু হয়। আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান, সহসভাপতি আবদুস সামাদ খান, আবদুল্লাহ আল মান্নান, কে এম মুসা ও খন্দকার মাসুদ, জেলা যুবদলের সভাপতি আবু ওবায়দা শেখ তুহিন প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে আনিসুর রহমান, সাধারণ সম্পাদক পদে রইজউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি পদে গোলাম নবী, যুগ্ম সম্পাদক পদে নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান নির্বাচিত হন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রইজউদ্দিন বলেন বলেন, ‘প্রায় দুই মাস আগে শুরু হওয়া তৃণমূল পর্যায়ের সম্মেলনের ফলশ্রুতি আজকের এই উপজেলা পর্যায়ের সম্মেলন। সম্মেলনগুলো ঘিরে আমাদের নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠেছেন। শান্তিপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন কমিটি নিরলস কাজ করে যাবে।’