আনিসুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আনিসুর রহমান (৭৫) গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ হিউস্টনেই দাফন করা হবে।