আনিসুর রহমানের চিকিৎসা চালিয়ে যেতে সহায়তার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক মো. আনিসুর রহমান। ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় তাঁর মূত্রথলি ছিন্নভিন্ন হয়ে যায়। দীর্ঘদিন তিনি চিকিৎসাবঞ্চিত ছিলেন। পরে তাঁর ছাত্রছাত্রী, সাবেক সহকর্মী-শিক্ষক ও শুভানুধ্যায়ীদের ঐকান্তিক সহযোগিতায় গত বছরের সেপ্টেম্বরে আনিসুর রহমানকে নয়াদিল্লির্রম্যাক্স হেলথ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।সফল অস্ত্রোপচারের পর দুই মাস আনিসুর রহমানের চিকিৎসা চলে। এ সময় তাঁর শরীরে হেপাটাইটিস-সি ভাইরাস পাওয়া যায়। চিকিৎসকেরা জানান, ছয় মাস চিকিৎসা দেওয়া হল্রেএ রোগ্রথেকেও তাঁর আরোগ্য সম্ভব। আনিসুর রহমানের চিকিৎসার জন্য সহকর্মী-শিক্ষার্থী, এনসিসি ও জনতা ব্যাংক এবং প্রধানমন্ত্রীর তহবিলের অনুদান মিলিয়ে সাড়ে নয় লাখ টাকা অর্থসহায়তা পাওয়া গিয়েছিল। দিল্লিতে অস্ত্রোপচার, ফলোআপ চিকিৎসা, থাকা-খাওয়া—সব মিলিয়ে তা থেকে বাংলাদেশি মুদ্রায় আট লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন আর মাত্র দেড় লাখ টাকার মতো আছে। এ টাকায় চলতি মাস পর্যন্ত তাঁর চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ মেটানো সম্ভব।দুই মাস ধরে আনিসুর রহমানকে পেগিন্টেফেরন + রিবাভিরিন ইনজেকশন নিতে হচ্ছে। এর প্রতিটির দাম ১৫ হাজার রুপি। দুই মাসে এ বাবদ খরচ হয়েছে এক লাখ ২০ হাজার রুপি। আরও ছয় মাসের চিকিৎসা, তাঁর সম্মানজনক পুনর্বাসন ও অন্যান্য খরচ মিলিয়ে আরও অন্তত ১০ লাখ টাকা দরকার।আনিসুর রহমানের চিকিৎসা অব্যাহত রাখতে শুভানুধ্যায়ীদের আরেকবার এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান।আনিসুর রহমান একটি গ্রামীণ-প্রান্তিক পরিবার থেকে কুমিল্লা বোর্ডে এসএসসি ও এইচএসসিতে মেধাতালিকায় স্থান করে নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে লেখাপড়া করেন। অসাধারণ ফলাফল করে ওই বিভাগে শিক্ষকতা শুরু করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে তিনি কুমিল্লায় যান এবং কপর্দকহীনভাবে জীবন যাপন করতে থাকেন। ফলে পরিবারের পক্ষে তাঁর চিকিৎসার এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়। অথচ পূর্ণ চিকিৎসা করাতে পারলে মেধাবী মানুষটি সুস্থ হয়ে উঠবেন। তাঁর চিকিৎসার্থে এনসিসি ব্যাংক, বিজয়নগর শাখায় একটি হিসাব (Anisur Rahman Treatment Fund. হিসাব নং-00570310011567) খোলা হয়েছে। বিজ্ঞপ্তি