আনিসুল ইসলামকে জাপা নেতা-কর্মীদের ধাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনকালীন সরকারের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা ধাওয়া দিয়েছেন। এরপর তিনি দ্রুত নিজের গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির পাঁচ মন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
রাত আটটায় দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে পতাকাবিহীন গাড়িতে করে যান আনিসুল ইসলাম মাহমুদ। এরশাদের সঙ্গে সাক্ষাত্ শেষে তিনি নিচে নেমে আসেন। এরপর সাংবাদিকেরা জানতে চান, তিনি এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না? আনিসুল ইসলাম বলেন, ‘আমার কিছু বলার নেই।’ এ কথা বলার সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা আনিসুল ইসলাম মাহমুদকে ধাওয়া দেন। এ সময় তিনি দ্রুত নিজ গাড়িতে করে প্রেসিডেন্ট পার্ক থেকে চলে যান।