আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর গুমানমদ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে।

আনিসুল ইসলামের চাচা আকবর হায়দার চৌধুরী বলেন, আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে বের হয়ে কাউকে দেখতে পাইনি।

নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হওয়ার পর থেকে আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে  পুলিশ পাহারা রয়েছে। বাড়ি পাহারার দায়িত্বে নিয়োজিত পুলিশের হাবিলদার মো. আলী বলেন, বাড়ির পূর্ব পাশে সীমানা দেওয়ালে ভোর চারটা ১০ মিনিটে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।