আনিসুল হককে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে ঘুম পাড়িয়ে রেখেছেন চিকিৎসকেরা। একই সঙ্গে প্রতিদিনের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন মেয়রের মালিকানাধীন নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুন নূর তুষার।

গতকাল বুধবার রাতে আব্দুন নূর তুষার প্রথম আলোকে বলেন, মেয়র এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে আছেন। খুবই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

আনিসুল হক গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার লন্ডনে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন।