আনিসুল হকের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদকের বিলম্বিত স্বীকার শিরোনামে গতকাল প্রথম আলোতে প্রকাশিত সংবাদ বিশ্লেষণের একাংশের ব্যাখ্যা দিয়েছেন দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক। তিনি বলেন, ‘আগে বিশ্বব্যাংকের প্রস্তাব ছিল, তাদের একটি বিশেষজ্ঞ প্যানেল দুদকের অনুসন্ধান ও তদন্তকারী দলের সঙ্গে থাকবে। আমি বলেছিলাম, এটা হলে আদালতে তা চ্যালেঞ্জ হবে। কারণ দুদক আইন তা সমর্থন করে না। এখন বিশ্বব্যাংক সেই অবস্থান থেকে সরে এসেছে। তারা এখন একমত হয়েছে যে, তাদের একটি বিশেষজ্ঞ প্যানেল থাকবে। কিন্তু সেটা অনুসন্ধান বা তদন্তকারী দলের সঙ্গে নয়।’