আনিসুল 'টেবিল ঘড়ি', তাবিথ 'বাস', খোকন 'ইলিশ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক নির্বাচনী প্রতীক ‘টেবিল ঘড়ি’ পেয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ‘বাস’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের প্রতীক ‘ইলিশ মাছ’।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতীক বরাদ্দ চলছে।