আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নর ফেস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটিতে স্যুপ খাওয়ানোর মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নর ফেস্ট। ইউনিলিভারের খাদ্যপণ্যের একটি ব্র্যান্ড নর।বেলা সাড়ে তিনটার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে ক্ল্যাসিক টমেটো, সুইট কর্ন চিকেন, চিকেন মাশরুম, চিকেন জিনজার—এই চার ধরনের স্যুপ পরিবেশন করা হয়। টিভিব্যক্তিত্ব শারমিন লাকীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁরা নর স্যুপের মান ও স্বাদ নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বসুন্ধরা সিটিতে আসা ক্রেতা ও দর্শনার্থীদের নর-এর পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়। আগামী তিন মাস ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিনা মূল্যে নর স্যুপ পরিবেশন করা হবে। বিজ্ঞপ্তি।