আনুষ্ঠানিক সম্প্রচারে যমুনা টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সামনে থাকে, সামনে রাখে’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করেছে যমুনা টেলিভিশন।

গতকাল শনিবার রাজধানীর বারিধারায় যমুনা ফিউচার পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ সময় তথ্যমন্ত্রী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার তাগিদ দিয়ে বলেন, গণতন্ত্রের দর্পণ হলো গণমাধ্যম। গণমাধ্যমের কর্মীরা ভুল করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। তাই সমাজে যা কিছু ঘটবে, তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যমুনা টেলিভিশনের চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা আবু আলম মো. শহিদ খান, প্রধান সম্প্রচার উপদেষ্টা সায়মন ড্রিং।

অনুষ্ঠানে জানানো হয়, সংবাদ ও সংবাদভিত্তিক অনুষ্ঠান নিয়ে ২৪ ঘণ্টা থাকবে যমুনা টেলিভিশন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধন অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।