আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামসুন নাহার বলেছেন, বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা স্থগিতের বিষয়ে বাংলাদেশকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মালয়েশিয়া। আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত সচিব এ কথা বলেন। খবর ইউএনবির।

শামসুন নাহার বলেন, শ্রমিক নিয়োগ স্থগিতের ব্যাপারে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশি দূতাবাসকেও কিছু জানানো হয়নি। তাঁরা গণমাধ্যমের মাধ্যমেই প্রথম এ ধরনের খবর পেয়েছেন। তিনি বলেন, মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর আগে তাঁরা এ বিষয়ে কিছুই করতে পারবেন না।
এর আগে দ্য স্টার মালয়েশিয়ার খবরে বলা হয়, ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে মালয়েশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি গতকাল শনিবার জানান, মন্ত্রিসভা নতুন বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: