আনুষ্ঠানিকভাবে সেলিম ওসমানকে বিজয়ী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনের ফলাফল একত্রীকরণ শেষে গতকাল শুক্রবার সকালে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ৷
এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, সরকারিভাবে জাপার প্রার্থী সেলিম ওসমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁর নিকটকতম প্রতিদ্বন্দ্বী এস এম আকরাম কোনো অভিযোগ করেননি৷
এ বিষয়ে জানতে চাইলে এস এম আকরাম প্রথম আলোকে বলেন, সরকারিভাবে কোনো ফলাফলের তালিকা তিনি এখনো পাননি৷ তা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সেলিম ওসমান পেয়েছেন ৮২ হাজার ৮৫৬ ভোট। আকরাম পেয়েছেন ৬৬ হাজার ১১৪ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার এক হাজার ৩৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ ৭৪৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন৷