আনোয়ার হত্যা মামলায় চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে আনোয়ার ইসলাম ওরফে বাবু হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার গাবতলী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আতাউর রহমান (২৪), জাকির হোসেন (২২), কাউসার আহমেদ ওরফে রিতু (২২) ও রাজন মিয়া (২২)।
গতকাল রোববার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়।