প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে আনোয়ারা খানম (৬৮) গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক সাংসদ চৌধুরী মোতাহার হোসেনের স্ত্রী আনোয়ারা খানম দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মামুন স্টালিনের মা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজ্ঞপ্তি।